বিনোদন

ভাইজান এর নতুন ছবির আয় দেখে আপ্লুত ভাইজান

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সলমন খানের নতুন ছবি- ‘কিসি কি ভাই কিসি কি জান’। দীর্ঘ চার বছর পর তিনি বড়োপর্দায় ফিরছেন, তাই এই ছবি নিয়ে তার ভক্তদের মধ্যে প্রত্যাশা অনেক বেশি ছিল! রিপোর্ট অনুযায়ী: এই ছবিটি মুক্তি পাওয়ার প্রথম দুদিনের মধ্যে ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে, তৃতীয় দিন ৬৬ কোটির বেশি আয় করেছে এই ছবি! খুব শীঘ্রই যে ১০০ কোটির কোটা সম্পূর্ণ করে ফেলব এই ছবি, এমনটা আশা করাই যায়।

কালো শার্ট, মুখে হালকা হাসি নিয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন সলমন খান! ট্ট্যুইট করে ক্যাপশনে লিখেছেন; সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য।’ ঈদের পরে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দেশ জুড়ে দারুন ব্যাবসা করেছে,এই সিনেমার বেশ কিছু শো হাউসফুল-ও হয়েছে! এর আগে তার শেষ দুটি ছবি- ‘রাধে’ এবং ‘আন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ তেমনভাবে সাফল্য অর্জন না করতে পারলেও চার বছর পর মুক্তিপ্রাপ্ত এই ছবিটির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল। দীর্ঘ বিরতির পর পুনরায় ফিরে এসে তিনি কিন্তু এটাই বুঝিয়ে দিলেন যে; তিনি থামবার‌ পাত্র নন। চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতোটা প্রত্যাশা ছিল, ক্রমশ এবার তা প্রমাণ করতে চলেছেন- সলমন খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.