অন্ধ্রপ্রদেশের এক ট্রাক থেকে উদ্ধার হল প্রায় ১২৬৮ কেজি গাঁজা। এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে বনগাঁ থানার ঘাঘর গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকায় ১০ টি লরি থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
১০ টি ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গতকাল পাঠানো হয় বারাসাত জেলা আদালতে। একদিকে ছোট এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের দোষী কে খুঁজতে ব্যস্ত পুলিশ অপরদিকে,হালিশহর পাঁচমাথা ফ্লাইওভারের ওপর ঘটে এক ভয়ানক দুর্ঘটনা। ১ রুট দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ বছরের যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকটি জোর গতিতে গাড়ি চালিয়ে এনে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের গাড়িকে। তারপরেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিবাকর সরকারের। এই ঘটনার তদন্ত শুরু করেছে জেঠিয়া থানার পুলিশ।







