রাজ্য

পূজো নিয়েও রেষারেষি রাজ্য – রাজভবনের

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্দোগে রাজ্য সরকার দুর্গাপুজো উদ্যোক্তাদের বিশেষ পুজোর পুরস্কার দেয়। সেরা মণ্ডপ, প্রতিমা সহ একাধিক বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ছাড়া জেলার পুজোও পায় এই সম্মাননা। এবছর স্পেন সফরে মুখ্যমন্ত্রী বিদেশের দুর্গাপুজোগুলিকেও ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এ অন্তর্ভুক্ত করা হবে বলে প্রবাসী ভারতীয়দের জানিয়েছেন।

এবার রাজ্য সরকারের পথে দুর্গা পুজোর জন্য বিশেষ পুরস্কার ও সম্মানের ঘোষণা করল রাজ্যপাল। রাজভবন থেকে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি নির্দেশিকা।

শিল্প, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান সহ একাধিক ক্ষেত্রের কৃতীদের বিশেষ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজভবনের ওয়েবসাইটে ঘোষণা অনুযায়ী, তিন ধরনের সম্মান দেবে রাজভবন। শুধু ট্রফি-সার্টিফিকেট নয়, বড় অঙ্কের অর্থও রয়েছে পুরস্কার হিসেবে।

গত কয়েকমাস ধরেই তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত। এবার পৃথক দুর্গাপুজোর সম্মান ঘোষণাতেও রেষারেষির গন্ধ পাচ্ছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.