রাজনীতি

দ্বিতীয় দফার ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ, কমিশনের সতর্কতা নিয়ে সরব মমতা

প্রথম দফার ভোটপর্ব শেষ হয়েছে। এবার নজর দ্বিতীয় দফার ভোটে। সেই উপলক্ষে রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসভায় চড়ছে উত্তেজনার পারদ। এদিন সন্ধ্যায় যাদবপুরের যুব সংঘ ময়দান (বারো ভূত মেলার মাঠ)-এ যাদবপুর ও টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী যথাক্রমে দেবব্রত মজুমদার ও অরূপ বিশ্বাসের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী Mamata Banerjee।

সভা থেকে ফের একবার তীব্র আক্রমণ শানান তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নাম না করে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজ বিকাল থেকে রটিয়েছে… এই ভ্যানিশ ওয়াশিং কমিশনের অফিস থেকে… বেঙ্গলের ব্যাপারে নানা কথা ছড়ানো হচ্ছে। প্রেসকে খাওয়ানো হচ্ছে… প্রেস আমাকে বলছে দিদি জানেন, এরকম বলছে—৪টের পর নাকি বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় বড় অশান্তি হবে, মানুষ বেরোতে পারবেন না।”

তিনি আরও দাবি করেন, এই ধরনের আতঙ্ক ছড়ানোর পেছনে উদ্দেশ্য রয়েছে। তাঁর বক্তব্য, “আমি সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করেছি। কেন অশান্তি হবে? ২ লক্ষ পুলিশ থাকার পরেও? ভোট তো পুলিশ বা মিলিটারি দেয় না, ভোট দেয় মানুষ।”

এদিকে, দিনের শুরুতে বড় কোনও অশান্তির খবর না থাকলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছিটেফোঁটা গোলমালের অভিযোগ ওঠে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এর মধ্যেই বিকেলের দিকে কমিশন সূত্রে সতর্কবার্তা জারি হয়। মুর্শিদাবাদ, কোচবিহার ও বীরভূম জেলায় বিকেল ৪টার পর সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা জানানো হয়। আশঙ্কা করা হয়, কিছু দুষ্কৃতী বুথ জ্যামিং ও এলাকা দখলের চেষ্টা করতে পারে।

এই পরিস্থিতিতে দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট জেলাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। ভোটের শেষ পর্বে যাতে কোনও অশান্তি না ঘটে, সেই লক্ষ্যেই কড়া নজর রাখে কমিশন।

সব মিলিয়ে প্রথম দফা ভোট তুলনামূলক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় দফা নিয়েও সতর্ক প্রশাসন। এখন নজর আগামী দিনের ভোটপর্বে কী পরিস্থিতি তৈরি হয়, সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.