নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আতঙ্কের মুখে পড়ল রাজ্যের এক মানসিক হাসপাতাল।সরাসরি বোমা ফেলার হুমকি হাসপাতালে।
চণ্ডীগড়ের সেক্টর ৩২-এর একটি মানসিক হাসপাতালে বোমা হামলার হুমকি প্রসঙ্গে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ অপরাজিতা লুবানা বলেন, “ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। ভবনটি খালি করা হয়েছে। পুলিশ তদন্ত চলছে এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াডও পৌঁছেছে।একই ই-মেইল দেশের অনেক হাসপাতালেও এসেছে।”







