‘একসঙ্গে আমরা জোট বেঁধে বিজেপিকে হারাব’। পাটনায় পৌঁছেই নিশানা রাহুল গান্ধীর। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে উপস্থিত হয়েছেন রাহুল। সেখানে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মেগা বৈঠকের আগে রাহুল গান্ধীর উবাচ,’কংগ্রেস যেখানে ভারত জোড়ো যাত্রার কথা বলছে বিজেপি সেখানে ভারত ভাঙছে। বিহারে কংগ্রেসের ডিএনএ রয়েছে। এখান থেকেই বিজেপিকে উৎখাতের প্রক্রিয়া শুরু হবে’।
প্রশ্ন এখন, তবে কি চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধীরা জোটবদ্ধ হবে? সেই লক্ষ্যে আজ বিহারের রাজধানী পাটনায় বৈঠকে বসলেন বিরোধী দলের নেতারা। আগামী বছর লোকসভা নির্বাচনে কী কৌশল, বিজেপিকে কীভাবে হারানো যাবে, তা নিয়েই চলবে আলোচনা।
উক্ত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীদের থাকার কথা।







