রাজ্য

এবারই ছিল জেল মুক্তির সুযোগ , তাও আটকে গেল শুনানি ! কি হলো পার্থর মামলায় ?

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় এর আগে বহুবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের আবেদন জানিয়ে । তবে বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চের তরফে সেই রায়দন আপাতত স্থগিত রাখা হয়েছে । উল্লেখ্য , এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে , সিবিআই এর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি জামিন পেয়েছেন সিবিআই এর মামলাতেই । তার জামিন মঞ্জুরও করেছিল , আলিপুর বিশেষ সিবিআই আদলত । তার আগে আর গ্রুপ সি মামলাতেও জামিন মঞ্জুর হয়েছিল তার । কিন্তু কোনোবারই জেলমুক্তি হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রীর । এবার তার শুনানি আটকাল হাইকোর্টে । উল্লেখ্য , এই মামলাতে জামিন পেলে, পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তিও হতে পারে ।

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ায় একাধিক নিয়োগ মামলার সাথে। তারপর ২০২২ সালে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন তিনি। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার একাধিক লোক জামিন পেয়ে গেলেও জেলমুক্তি হয়নি পার্থর। উল্লেখ্য , এক্ষেত্রে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় , তবে জামিন পেয়ে গেছেন তিনিও । তবে এবারও শুনানি আটকে যাওয়ায় , এখনই জেলমুক্তি নয় পার্থর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.