রাজ্য

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ, সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে আজ হাসপাতালে পৌঁছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সাংসদের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “শ্রদ্ধেয় অভিজিৎবাবু আমার সহকর্মী নন শুধু, ওনাকে আমি একজন সাহসী এবং ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব হিসেবে বরাবর দেখে এসেছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। রাজ্যের রাজনীতিতে ওনার মতো নির্ভীক কণ্ঠের প্রয়োজন রয়েছে।”

এমন সময়ে তমলুকবাসী সহ সমগ্র রাজ্যবাসী প্রার্থনা করছে – প্রিয় সাংসদ শীঘ্রই সুস্থ হয়ে আবার স্বমহিমায় ফিরে আসুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.