রাজ্য

অবশেষে বাজারে দেখা মিলতে চলেছে মরশুমের প্রথম ইলিশ

কথায় আছে মাছে ভাতে বাঙালি। তাই এবার সেই মেছো বাঙালির রসনা তৃপ্তি মেটাতে এলো এক সুখবর। এমনকি কথায় আছে মাছের রাজা ইলিশ। তাহলে কি এবার অবশেষে মরশুমের প্রথম ইলিশের বাজারে দেখা পাওয়া যেতে চলেছে?

রাজ্যে বর্ষা ঢুকে গেলেও দেখা মেলেনি ইলিশের। তাই বাঙালির মন বেশ ভারাক্রান্ত ছিল। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী দীর্ঘ ২ মাস অর্থাৎ ১৪ জুনের পর ৪০ শতাংশ ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। তাতেই এবার একদিনের মৎস্যজীবীদের ট্রলারে শিকারে এসেছে ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশ। নামখানার খেয়াঘাটে প্রায় ৪০টি ট্রলার ফিরছে কমপক্ষে ৫০ টন ইলিশ নিয়ে। এবার মরশুমের প্রথম ইলিশ ধরা পরায় মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের।

তবে বাজারের প্রথম ইলিশের দর একটু বেশি থাকবে তা বলাই বাহুল্য। ৫০০ গ্রাম ইলিশ ৮০০ টাকা, ৬০০ গ্রাম ৯০০ টাকা এবং ৭০০ গ্রাম ১ হাজার টাকা কিলোয় বাজারে এসেছে। তবে আবহাওয়া অনুকূল থাকলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে ইলিশের সরবরাহ আরো অনেকটাই বাড়বে। যার ফলে কমবে ইলিশের বাজার দর। খাওয়ার থালায় ইলিশ দেখে মুখে হাসি ফুটবে আপামোর বাঙালির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.