রাজ্য

ফের মলয় ঘটককে তলব ইডির !

নিজস্ব সংবাদদাতা : ইডি ফের কয়লাকাণ্ডে তলব মলয় ঘটককে । আগামী ২৬ জুন অর্থাৎ সোমবার তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ২১ জুন ইডি তলব করেছিল আইনমন্ত্রীকে। যদিও তিনি পঞ্চায়েত নির্বাচনের দোহাই দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। তবে ইডিকে চিঠি দিয়ে আরও সময় চেয়েছিলেন মলয় ঘটক। কিন্তু, ইডি সময় দিতে নারাজ। কয়লাকাণ্ডে লেনদেনের সমস্ত নথিপত্র সামনে রেখে মলয়কে জেরা করতে চায় ইডি এমনটাই সূত্রের খবর। অন্য়দিকে, কয়লাকাণ্ডে আগামী বৃহস্পতিবার, অনুপ মাজিকে তলব করেছে ইডি।

প্রসঙ্গত এর আগেও কয়লা পাচার মামলায় বেশ কয়েকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি তিনি।এমনকী দিল্লিতে ইডি-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দোরগোড়ায় হাজির হয়েছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী । তবে সেই মামলায়,দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দিল্লিতে ইডি-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দু’বার মেল করা হয়েছিল। কিন্তু, তাঁর কোনও জবাব মেলেনি । তারপর, তৃতীয়বার মেল করা হয়। তখন মলয় ঘটক জানান , জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই হিসাবে মলয় ঘটককে ২১ জুন, বুধবার তলব করা হয়েছিল সূত্রে খবর । এছাড়াও ইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে একাধিক নথির প্রমাণ সামনে রেখে ইডি আধিকারিকরা তৃণমূল বিধায়ককে জেরা করতে চান । কিন্তু পঞ্চায়েত ভোটের অজুহাত দেখিয়ে মলয় ঘটক ফের হাজিরা এড়ানোর চেষ্টা করেছে। যার ফলে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.