গত বছর থেকেই দুর্নীতি নিয়ে জোর কদমে তরজা চরছে রাজ্য রাজনীতিতে। এই দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতা। বারংবার সেই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার তাদের মুখ বন্ধ করতে কয়েক লক্ষ চাকরি বিষয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সেই দুর্নীতি মামলার তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। এছাড়াও জেলবন্দী রয়েছে একাধিক নেতৃত্ব। এমনকি হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনে এই ইস্যু নিয়ে চলেছ চর্চা। বারংবার রাজনৈতিক দলগুলি কটাক্ষের মুখে পরতে হয়েছে রাজ্যের শাসক দলকে। এছাড়াও গত ২২ এপ্রিল, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে ২০১৬-র এসএসসি প্যানেল। যার ফলে চাকরি হারিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষককর্মী।
শহীদ স্মরণের মঞ্চ থেকে চাকরি বাতিল নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ঘোষণা করেন রাজ্য সরকারের হাতে তৈরি হয়েছে কমপক্ষে ১০ লক্ষ চাকরি। এমনকি আর কেউ চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেন তিনি।
মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বিজেপি আন্দোলনে পারে না। তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি। একটাও কাজ করতে যাচ্ছি। আদালতে PIL খাচ্ছে। আর PIL খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, তো কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। আমরা লড়ছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। লড়াই আমার করব। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁরা নিজের পায়ে দাঁড়িয়েছেন”।







