খেলাধুলা

ইতিহাস গড়ল জর্ডন-উজবেকিস্তান, বিশ্বকাপে নাম লেখাল আরও তিন দেশ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ক্রমেই রঙিন হচ্ছে নতুন নামের হাত ধরে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল উজবেকিস্তান এবং জর্ডন। পাশাপাশি, প্রত্যাশিতভাবেই যোগ্যতা অর্জন করল এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০টি দেশ নিশ্চিত করেছে নিজেদের টিকিট।

এই প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে বিশ্বকাপের মঞ্চে। আয়োজক দেশ হিসাবে আগেই কোয়ালিফাই করেছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এছাড়া আগেই যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, জাপান, ইরান এবং নিউ জিল্যান্ড। এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিনটি নাম।

আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ড্র করে লিগ টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে উজবেকিস্তান। যদিও তাদের সামনে এখনও গ্রুপ শীর্ষে শেষ করার সুযোগ রয়েছে, যদি শেষ ম্যাচে তারা কাতারকে হারায় এবং ইরান হেরে যায়। অন্যদিকে, জর্ডন ৩-০ গোলে ওমানকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের নাম প্রথমবারের জন্য লেখাল।

দক্ষিণ কোরিয়া তাদের অভিজ্ঞতা ও গতি কাজে লাগিয়ে ইরাককে ২-০ গোলে হারিয়ে কোয়ালিফাই করেছে। গোল করেছেন কিম জিন-গিউ এবং ওহ হিয়ন হিউ। নতুন দলের সংযোজন বিশ্বকাপকে আরও বৈচিত্র্যময় করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আসন্ন বিশ্বকাপে এবার ইতিহাস গড়ার অপেক্ষায় একাধিক নবাগত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.