খেলাধুলা

ছন্দে ফিরছেন ‘ওয়ান্ডার বয়’, মুম্বই লিগে ব্যাটে ঝলক দেখালেন পৃথ্বী শ

ক্রিকেট থেকে ছয় মাসের নির্বাসনের পর অবশেষে মূলস্রোতে ফেরার পথে পৃথ্বী শ। এক সময় যাঁর সঙ্গে তুলনা হয়েছিল স্বয়ং শচীন তেন্ডুলকরের, সেই পৃথ্বী আজ জাতীয় দল থেকে দূরে, আইপিএলের দরজাও তাঁর জন্য বন্ধ। তবে হাল ছাড়েননি। মুম্বই টি-টোয়েন্টি লিগে নর্থ মুম্বই প্যান্থার্সের হয়ে ‘মার্কি প্লেয়ার’ হিসেবে মাঠে নেমে ফের ব্যাটে ঝলক দেখালেন একদা ‘ওয়ান্ডার বয়’।

প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হয়ে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। আন্ধেরির বিরুদ্ধে ওপেন করতে নেমে ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন পৃথ্বী। চারটি চারের সঙ্গে একটি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ১৪৫। যদিও স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পড হয়ে যান, তবে তাঁর ইনিংস মুম্বই প্যান্থার্সের জয়ের ভিত গড়ে দেয়।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭৯টি ম্যাচে ১৮৯২ রান, স্ট্রাইক রেট ১৪৭। তবুও এবারের আইপিএল নিলামে অবিক্রীত থেকে গিয়েছেন তিনি। জাতীয় দলেও নেই জায়গা। ব্যক্তিগত জীবন ও ফিটনেস নিয়ে নানা বিতর্ক তাঁকে পিছিয়ে দিয়েছে।

তবে মুম্বই লিগে তাঁর আগ্রাসী মানসিকতা আর দাপুটে ব্যাটিং জানান দিচ্ছে—পৃথ্বী হার মানেননি। হয়তো এটাই তাঁর ‘কমব্যাক স্টোরি’র সূচনা। এই টুর্নামেন্টই হয়ে উঠতে পারে তাঁর ঘুরে দাঁড়ানোর মঞ্চ। এখন শুধু অপেক্ষা ধারাবাহিকতার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.