প্রধানত বর্তমান দেশের শাসক দল বিজেপিকে সিংহাসন চ্যুত করতেই দেশজুড়ে তৈরি হয়েছে ইন্ডিয়া নামক জোট। সেই জোটে রয়েছেন দেশের একাধিক রাজনৈতিক দলগুলি। কিন্তু সেই জোট নাকি সম্ভব নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। মোদিকে হারাতে মমতার কৌশল লাগবেই না হলে সম্ভব নয়, এমনটাই জানালেন ইন্ডিয়া জোটের চেয়ারম্যান কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কিছুদিন আগে দিল্লিতে বুথ স্তরে ভোট প্রস্তুতির প্রাথমিক বৈঠক করেন খাড়গে। সেই বৈঠকেই তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় কে ছাড়া ইন্ডিয়া জোট করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা ও রাজনৈতিক কৌশল দ্বারাই নরেন্দ্র মোদিকে হারানো সম্ভব।”তবে গল্প এখানেই শেষ নয়। কিছুদিন আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের আসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকে। কিন্তু সেই আসন ভাগাভাগি নিয়েও জটির অন্দরমহলে চলেছে দ্বন্দ্ব। তাহলে কি সত্যিই এই জোট শক্তিশালী? সেই নিয়েই উঠছে প্রশ্ন।







