রাজনীতি

বিদ্যাসাগরকে নিয়ে করা মন্তব্যে ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃনমূল বিধায়ক

চৈতন্যদেবের কোনও উত্তরাধিকারী বাংলায় যদি থেকে থাকেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এ কথাই বললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তা নিয়ে বিতর্কে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এবার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করে বসলেন আর এক তৃণমূল নেতা। সম্প্রতি রামনগর বিধানসভা এলাকায় একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান জ্যোতির্ময় কর এই কথা বলেছেন।

সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে জ্যোতির্ময় বলেন, “প্রাথমিক শিক্ষার ভার বিদ্যাসাগরের পরে যাঁর দায়িত্বে পড়েছে তিনি হাবিবুর রহমান।” পরে অবশ্য ভুল স্বীকার করেছেন তিনি।

এদিকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান এদিন বলেন,”বিদ্যাসাগরের সঙ্গে আমার তুলনায় এটা কখনও ভাবা যায় না। যিনি বিদ্যার সাগর তাঁর কাছে আমরা একেবারে নগণ্য। ” তিনি আরও বলেন, “জ্যোতির্ময় কর হয়ত বলার চেষ্টা করেছেন একসময় বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন, কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে কারও তুলনা হয় না।”

বুধবার ওই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মত্‍স্যমন্ত্রী বিপ্লব ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কারামন্ত্রী অখিল গিরি সহ একাধিক রাজনৈতিক নেতারা। এই প্রসঙ্গে জ্যোতির্ময় কর বলেন, “আসলে আমি বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম।” এদিকে প্রশ্ন উত্তর পূর্বে জ্যোতির্ময় কর বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, “অনেক লোকজন ছিল তাই হয়তো একটু ভুল বলা হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.