২৬শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মী সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করলেন তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় ছিল শৃঙ্খলাভঙ্গকারী বিধায়ক, সাংসদ ও দলের মুখপাত্ররা। পাশাপাশি দলের সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্দরের মঞ্চে মেগা সমাবেশে উঠে এসেছে একাধিক বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনে ভোটার লিস্ট নিয়ে দুর্নীতি হওয়ার প্রসঙ্গ। এমনকি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দলের সঙ্গে দূরত্ব নিয়ে সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গকারী তৃণমূল নেতাদের সতর্ক করেছেন তিনি।
নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কর্মীরা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। বিজেপির চক্রব্যূহ আগে যেমন ভেঙেছি, আগামীদিনেও করব। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবে বলে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালবাসেন, সে কোনওদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। কোনও কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি MLA, MP, দলের মুখপাত্র, টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা, দেখাতে গিয়ে দলকে ছোট করছেন। যাঁরা এই কাজ করেছেন তাঁদের চিহ্নিত করা গিয়েছে। আমার গলা কেটে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই”।







