রাজনীতিরাজ্য

রাজ্য বিজেপিতে বৃহৎ ঘোষণা, নয়া কোর কমিটির দায়িত্বে মিঠুন, লকেট, রাহুল, অগ্নিমিত্রা

রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থানলাভ অভিনেতা মিঠুন চক্রবর্তীর। গতকাল হেস্টিংস বিজেপি কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকের পরবর্তীতেই দলের কোর কমিটি ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অনেকদিন পর দায়িত্ব পেলেন রাহুল সিনহাও। অপরদিকে, যুব ও মহিলা মোর্চাতেও বেশকিছু রদবদল হয়েছে। নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল। তবে বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, আগে কোর কমিটিতে ছিলেন ১২ জন। তা বেড়ে সংখ্যা দাঁড়াল ২০। তারসঙ্গে উপস্থিত ছিলেন ৪ জন বিশেষ আমন্ত্রিত সদস্য। গতকাল নয়া কমিটির তালিকা ঘোষণা করেন নাড্ডা। তাতে অন্তর্ভুক্ত আছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুন চক্রবর্তীর নামও। বর্তমানে মিঠুন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য।

বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকায় রয়েছেন, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া এবং অমিত মালব্য। সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডে গত সপ্তাহেই সাংগঠনিক বৈঠক করেছেন কলকাতায়। এর পরবর্তীতে তাঁরা প্রত্যেকেই পালা পালা করে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন৷ আগামীর জন্য যে লড়াই আসন্ন, তার পথ বাতলে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.