শীতের শেষে নাগপুরের আঙ্গুরের দামে পতন। সেই ফল কিনতেই এখন বাজারে ভিড়। বিক্রি হচ্ছে আঙ্গুর ৮০ টাকা থেকে ৭০ টাকা পার কেজি ধরে। আঙ্গুরের প্রতি মানুষের একটা আকর্ষণ চিরকালই।
যদিও এ বছর আঙ্গুরের ফলন ভালো হওয়ার দরুন আঙ্গুরের দাম অনেকটাই কমেছে দাবি বিক্রেতাদের। আগে সেই আঙ্গুর কিনতেই অনেকটাই ভয় পেত সাধারণ মানুষ। কারণ আঙ্গুর ২০০ টাকা পার কেজি দরে বিক্রি হতো আর এখন সেই আঙ্গুর বাজারে ৭০ থেকে ৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে। তাই আঙ্গুর প্রিয় মানুষরা সেই আঙ্গুর কিনতে এখন বাজারে উপচে ভিড় করছে। যদিও ক্রেতারা বলেন আঙ্গুরের স্বাদ মিষ্টি । গত বছর এই আঙ্গুরের অনেকটাই দাম ছিল। কিন্তু এই বছর দাম অনেকটাই কমেছে।







