জেলা

মালদার রথবাড়িতে মহিলা পরিচালিত একমাত্র ডাকঘরে পরিদর্শনে শ্রীরূপা মিত্র চৌধুরী, পরিকাঠামো উন্নয়নের আশ্বাস বিধায়কের

মালদা শহরের রথবাড়ি এলাকায় মহিলা পরিচালিত জেলার একমাত্র ডাকঘর পরিদর্শন করলেন ইংলিশবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে এই বিশেষ উদ্যোগ ঘিরে ডাকঘরে পৌঁছন বিধায়ক।

পরিদর্শন শেষে শ্রীরূপা দেবী জানান, “অনেকেই জানেন না এই রথবাড়ি এলাকায় এমন একটি ডাকঘর রয়েছে, যা সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করেন। রথবাড়ি হল মালদা শহরের প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মহিলা এখানে আসেন। সেই কারণে এই ডাকঘরে পরিকাঠামোগত আরও কিছু উন্নয়ন জরুরি।”

তিনি আরও বলেন, “আমি বিধায়ক হিসাবে প্রতিশ্রুতি দিচ্ছি—পানীয় জল, শৌচালয় সহ বিভিন্ন আধুনিক পরিকাঠামো দ্রুত গড়ে তোলা হবে এই ডাকঘরে, যাতে এখানকার পরিষেবা আরও বেশি মহিলাদের উপকারে আসে।”

স্থানীয় বাসিন্দাদের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, মহিলা পরিচালিত ডাকঘর যেমন নারীর ক্ষমতায়নের নিদর্শন, তেমনি পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে পরিষেবার মান আরও বাড়বে।

বিধায়কের এই পরিদর্শন ঘিরে প্রশাসনিক মহলেও ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.