বিনোদন

রাজ চক্রবর্তীর বাড়িতে ছেলেকে নিয়ে নুসরত, শুধুই সাক্ষাৎকার নাকি অন্য কিছু?

 

 

নুসরাতপুত্র ঈশানকে পাবলিক ভিউ এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন তার নুসরাত। অবশ্য বহুদিন আগে ইশানকে দেখা গেছিলো দু এক মুহূর্ত। এবার পরিচালক রাজ চক্রবর্তী, শুভশ্রী এবং যুবানের সাথে রয়েছে দেখা মিলল ইশানের।

 

ব্যাপারটায় একটু আলোকপাত করা যাক। সম্প্রতি অভিনেত্রী নুসরত যান শুভশ্রীর আরবানার বাড়িতে সঙ্গে ছিলেন ছোট্ট ইশান। সেখানেরই এক দৃশ্য: যেখানে দেখা যাচ্ছে যুবানের সঙ্গে খেলায় মেতে উঠেছে ইশান।

 

রাজ চক্রবর্তী তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে নুসরাতকে ইশানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং পাশে শুভশ্রীর কোলে যুবান। রাজ তার অনুগামীদের উদ্দেশে লিখেছেন “দেখুন তো চিনতে পারে কিনা?”

 

নুসরাত জাহান রাজ চক্রবর্তীর ছবি “শত্রু” দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন এবং তখন থেকেই তাদের ভালো সম্পর্ক। ভক্তরা রাজ পরিচালিত অন্য ছবিতে নুসরাতকে দেখতে আগ্রহী এবং অনুমান করছেন যে তাদের সাম্প্রতিক বৈঠকটি নতুন কিছুর ইঙ্গিত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.