নিজস্ব সংবাদদাতা: নবজোয়ার কর্মসূচী শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা হয়ে মুর্শিদাবাদে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একিই দিনে মালদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। মমতা ও অভিষেক মালদা ছাড়তেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় দু’শোর বেশি তৃণমূল কর্মী ও সমর্থক। সুজাপুর বিধানসভার গয়েসবাড়ি অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি টুনু বোসনি তার সঙ্গে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী এদিন সুজাপুর কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেসের যোগদান সভায় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন সাংসদ আবু খাঁন চৌধূরী। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া তৃনমূল কর্মীদের অভিযোগ, তৃনমূল দলটায় এখন স্বচ্ছতা বলে কিছু নেই। চুরি দূর্নীতি তোলাবাজীতে ভরে গেছে। এখানে প্রকৃত কাজের মূল্যায়ন হয় না। তাই তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। এই যোগদান নিয়ে যদিও চিন্তিত নয় জেলা তৃনমূল কংগ্রেস বলে সুত্র মারফৎ জানা যায়। ভোটের আগে এই দলবদল শাসক দলের চিন্তার ভাঁজ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Read Next
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026







