স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে নতুন টুইস্ট। মিশকা সেনগুপ্ত পরিবারে থেকে সূর্যকে ফাঁসাতে নতুন ফন্দি আঁটল। সে দীপার মতো শাড়ি পড়ে তাদের বিছানায় শুয়ে চাদর মরি দিয়ে সূর্যকে কাছে আনতে বাধ্য করল। ঠিক তখনই দীপা ঘরে ঢুকে দেখে সূর্য তার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে। তখনই সূর্য বুঝতে পারে সেখানে দীপা নেই, লাইট ধরিয়ে দেখে মিশকা।
এদিকে, সূর্য হাসপাতলে পৌঁছতে হঠাৎ করেই দেখে তার সমস্ত রোগীরা তাকে বয়কট করেছে। তারা কিছুতেই আর সূর্যের কাছে দেখাতে চাইছে না। সূর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন তার সাথে এরকমটা ঘটছে।
মিশকা সূর্যকে ফাঁসাতে তার ছোট্ট সন্তানের কথা বলে ভয় দেখিয়েছিল। সে বলেছিল, যদি সূর্য তাকে স্পর্শ করে তাহলে তার সন্তানের ক্ষতি হবে। তাই সূর্যও বাধ্য হয়ে মিশকার কথা শুনতে বাধ্য হয়।
সূর্যের এই কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে এলাকায় তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তার সমস্ত রোগীরা তাকে বিশ্বাস করতে নারাজ। তারা মনে করে, সূর্য একজন খারাপ মানুষ।
সূর্য এই পরিস্থিতিতে কী করবে সে এখনই বুঝতে পারছে না। সে মিশকার থেকে নিজেকে বাঁচাতে এবং তার ভাবমূর্তি ফিরিয়ে পেতে কী করবে তা এখন দেখার বিষয়।







