বিনোদন

২৪০ টির অধিক দেশে প্রদর্শিত হতে চলেছে ‘দ্যা ফ্যামিলি ম্যান ৩’, প্রকাশ্যে সিরিজের ট্রেলার

ওয়েব সিরিজের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় সিরিজ হলো ‘দ্যা ফ্যামিলি ম্যান’। এই সিরিজের প্রথম সিজন থেকেই দর্শক মহলে ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছে দ্বিতীয় সিজন। এবার পর্দা কাঁপাতে চলেছে এই তৃতীয় সিজন। এবার প্রকাশিত হলো এই ওয়েব সিরিজের ট্রেলার।

মনোজ বাজপেয়ী অভিনীত জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম হলো ‘দ্য ফ্যামিলি ম্যান’। তদন্তকারী চরিত্রে সকলের নজর কেড়েছেন অভিনেতা। এই সিরিজ পুরোপুরি অ্যাকশন ও তীব্র সাসপেন্সে ভরা। তাই প্রথম সিজন থেকেই এই ওয়েব সিরিজ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় ব্যাপক ভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ২০১৯ সালের ২০ শে সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে প্রথম মুক্তি পেয়েছিল ‘দ্যা ফ্যামিলি ম্যান’। সেই সিজনেই মানুষের মনে জায়গা করে নিয়েছে এই ওয়েব সিরিজ।

এরপর দ্বিতীয় সিজন দর্শকের প্রত্যাশা আরো কয়েক গুণ বেড়ে যায়। সকলেই অপেক্ষায় দিন গুনছিল ‘দ্যা ফ্যামিলি ম্যান ৩’ মুক্তি পাওয়ার অপেক্ষায়। এবার সেই অবশেষে শেষ হলো। এমনকি এই সিজনে অন্যতম চমক হিসেবে দেখা যাবে জয়দীপ আহলাত ও মনোজ বাজপেয়ীকে একসঙ্গে পর্দা কাঁপাতে। এই পর্বের গল্পের মধ্যে থাকবে বিভিন্ন চমক। যা স্পষ্ট হলো ট্রেলারে। এবার সমাজ মাধ্যমে মুক্তি পেল এই ওয়েব সিরিজের ট্রেলার। এছাড়াও এই সিরিজে জে কে তালপাড়ের চরিত্রে শরীব হাসমি, সুচিত্রা তিওয়ারির চরিত্রে প্রিয়ামণি, ধৃতি তিওয়ারি চরিত্রে অশলেশা ঠাকুর, অথর্ব তিওয়ারি চরিত্রে বেদান্ত সিনহা, জোয়া চরিত্রে শ্রেয়া ধনোয়ানথারি ও সালোনি চরিত্রে গুল পানাগকে দেখা যেতে চলেছে। এখন শুধু দেখার এই ওয়েব সিরিজ তৃতীয় সিজনে মানুষের কতটা প্রশংসা পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.