বিনোদন

অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন যিশু সেনগুপ্ত

বর্ধমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বারংবার বৈবাহিক জীবন নিয়ে চর্চায় উঠে আসছেন বঙ্গ খ্যাত অভিনেতা যিশু সেনগুপ্তর নাম। তাঁর বৈবাহিক বিচ্ছেদ নিয়ে সমাজ মাধ্যমে ক্রমাগত জল্পনা চলেই যাচ্ছে। তবে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি তার সাফল্যের তাপ প্রতিনিয়ত বাড়িয়েই চলেছেন। এবার ফের তিনি বলিউডে কাজ করতে চলেছেন। তবে এবার কোন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেতা?

অভিনেতা যিশু সেনগুপ্ত তার ব্যক্তিগত জীবনের সমস্ত চর্চাকে রীতিমতো উড়িয়ে দিয়ে চলচ্চিত্র জগতে নিয়ে আসছে একের পর এক সাফল্য। কখনো অভিনেতা দেখা যাচ্ছে টলিউডে পর্দা কাঁপাতে আবার কখনো তাকে দেখা যাচ্ছে বলিউডে বাংলা ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করতে। তার সাফল্যের তালিকায় একের পর এক যেরকম রয়েছে বাংলা সিনেমা সেরকম পাল্লা দিয়ে রয়েছে অন্য ভাষার সিনেমার নাম। সব জায়গা তিনি নিজের অভিনয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন নায়ক। এবার যিশু সেনগুপ্ত নিজের জন্মদিনে অনুরাগীদের চমকে দিলেন বলিউডের নতুন সিনেমার খবর দিয়ে।

সম্প্রতি বক্স অফিস দাপিয়েছে বাংলা সিনেমা খাদান। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে। এবার বাংলা ইন্ডাস্ট্রি কাঁপানোর পর বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করতে চলেছেন এই বঙ্গ তারকা। এবার নায়ককে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে। সামনেই আসতে চলেছে বালাজি মোশন পিকচার্সের প্রযোজনায় হরর কমেডি ফিল্ম ভূত বাংলা’। প্রিয়দর্শন থাকছে এই সিনেমার পরিচালনার দায়িত্বে। তবে অক্ষয় কুমার ও যীশু সেনগুপ্তকে একই একই ফ্রেমে দেখতে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.