মুক্তির পরও দা কেরালা স্টোরি নিয়ে বিতর্কের শেষ নেই। সেই আগুনেই যেন ঘি ঢেলে দিলেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
কেরালা স্টোরি সিনেমার টিমের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বললেন তিনি ছোটবেলায় শুনেছেন সিনেমা বাস্তব সমাজ ও মানসিকতার প্রতিফলন মাত্র। মাঝে মাঝে তার পুরনো বিশ্বাস ভেঙে নতুন বিশ্বাস গড়ে তোলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করে। পরিচালক বলেন এই চিন্তাধারা সঠিক কিন্তু সব সময় তা সঠিকভাবে কার্যকর হয়ে ওঠেনা।
তিনি বললেন ভারতে তা কেরালা স্টোরির মতো সিনেমা রিলিজ করা সহজ কাজ নয়। ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’, ‘ দ্যা তাসখন্দ ফাইলস’, সিনেমার জন্য শারীরিক মানসিক ও সামাজিকভাবে নিগৃহনের শিকার হতে হয় তাকে। তিনি জানান মা স্বয়ং সরস্বতী তাকে অন্যায় বিরুদ্ধে লড়াই করা শক্তি দিয়েছেন।
দ্যা কেরালা স্টোরির প্রযোজক বিপুল শাহ, নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনকে টাইপ করে তাদের এই সাহসের চেষ্টার জন্য অভিনন্দন জানান এবং তাদেরকে আগামী পরিস্থিতির জন্য শক্ত থাকতে বলে। কেউ জানান অত্যন্ত ঘৃণার মুখোমুখি হতে হবে তাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। এবং সবশেষে রবি ঠাকুরের ‘একলা চলো রে’ গানের লাইনটি মনে করিয়ে দেন।







