বিদেশ

১৬ বছরের ভাইপোকে নিয়ে চম্পট ৩০ বছর বয়সী কাকী

অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নীলফামারীর ডোমারে উপজেলার হুজুরপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ৮ বছর আগে হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় এক গৃহবধূর। ৮ বছরের সংসারে তারা এক সন্তানের জনক-জননী‌। এরই মধ্যে বেলালের বড় ভাই মো. সোলেমানের ছেলের সঙ্গে গৃহবধূ দৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক সন্তানের জননী কাকী দৃষ্টির বয়স ৩০ বছর হলেও ভাইপোর বয়স মাত্র ১৬।শেষমেশ, গত মঙ্গলবার রাতের দিকে স্বামী-সন্তান ফেলে ভাইপোর হাত ধরে নিরুদ্দেশ হন কাকী।

ঐ গৃহবধূর স্বামী মো. বেলাল হোসেন বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।” এদিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর বলেন, “বিষয়টি শুনেছি। এ ঘটনায় তাদের পরিবারের লোকজন সমাধানের পথ খুঁজছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.