সাধারণ মানুষের পাশাপাশি এসআইআরের শুনানি পর্বে ডাক পেয়েছে রাজনৈতিক নেতা থেকে বিনোদন জগতের কলাকুশুলীরা। এবার হিয়ারিং প্রক্রিয়াতে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী তথা দেব। তার সাথে হিয়ারিং প্রক্রিয়াতে ডাকা হয়েছে দেবের আরো তিন সদস্যদের। যদিও কবে তাদের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে সেই নিয়ে এখনো কোনো খবর নেই । ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।
খবরটি সামনে আসতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ , দেবের মতো একজন সফল জনপ্রিয় অভিনেতা ও জনপ্রতিনিধিকে হিয়ারিং প্রক্রিয়াতে ডাকা মানেই হেনস্থার মনোভাব। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দেবের বাড়ি হলেও তার বাবার কাজের জন্য মুম্বাইতে গিয়ে থাকতেন দেব ও তার পরিবার। এরপর অভিনয় জগতে পা রেখে স্থায়ীভাবে কলকাতায় থাকতে শুরু করেছেন দেব। অভিনয় করতে করতে রাজনীতিতে পর্দাপণ করেছেন দেব। ঘাটাল থেকে তিনবারের সাংসদ তিনি। এমন ব্যক্তিকে হিয়ারিংরের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
দেব প্রথম নয়, কিছুদিন আগে নির্বাচন কমিশন এসআইআরের হিয়ারিংরের নোটিশ পাঠিয়েছে বহু তারকাদের। এর আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। অভিনেতার বিরূদ্ধে কমিশনের অভিযোগ, অভিনেতা এনুমারেশন ফর্ম ফিলাপের সময় ২০০২ সালের কোনো নথি জমা দেয়নি। পাশাপাশি টলিপাড়ার অভিনেতা কৌশিক বন্দোপাধ্যায় ও অভিনেত্রী লাবণী সরকারকে শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো সোমবার শুনানি কেন্দ্রে উপস্থিত হন তারকারা। এদিন লাবণী সরকার বলেন, ”এ তো সরকারের কাজ। আমাদের কোনও প্রশ্নও নেই, উত্তরও নেই। তবে আমরা এসেছিলাম। শুধু দুটো পেপারে ওঁরা আমাদের সই করিয়েছেন। আগের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখে ছেড়ে দিয়েছেন।”







