রাজনীতি

“NRC নিয়ে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই” — বার্তা বিজেপি রাজ্য সভাপতির

NRC ইস্যুতে ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই। নিশ্চিন্তে থাকুন। — ময়নাগুড়িতে দাঁড়িয়ে এমনই আশ্বাস দিলেন রাজ্যের নবনিযুক্ত বিজেপি সভাপতি শামীক ভট্টাচার্য।

মঙ্গলবার বিকেলে ময়নাগুড়িতে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসেন রাজ্য বিজেপি সভাপতি। ময়নাগুড়ি ধর্মশালায় দলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি।

চা শিল্প নিয়ে সরাসরি আক্রমণ তৃণমূলকে
শামীক ভট্টাচার্যের অভিযোগ,
“চা বাগানে রিসর্ট বানিয়ে উত্তরবঙ্গের চা শিল্পকে ধ্বংস করছে তৃণমূল সরকার। একজন মালিকের যেমন অধিকার আছে, ঠিক তেমনই অধিকার আছে চা শ্রমিকদেরও।”
তিনি জানান, চা শিল্প ও শ্রমিকদের বাঁচাতে আগামী সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করবেন। এই বৈঠকে তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা মনোজ টিজ্ঞা ও জয়ন্ত রায়।

“উত্তরবঙ্গকে বেচে দিচ্ছে তৃণমূল” — বিস্ফোরক মন্তব্য
এদিন উত্তরবঙ্গের সম্পদ রক্ষার দাবিতেও সরব হন শামীক।
“নদীর বালি থেকে শুরু করে জঙ্গলের অর্কিড পর্যন্ত কিছুই বাদ দিচ্ছে না তৃণমূল। উত্তরবঙ্গকে কার্যত বিক্রি করে দেওয়া হচ্ছে। ২০২৬-এ এর যোগ্য জবাব দেবে মানুষ,” — মন্তব্য রাজ্য সভাপতির।

দলের ‘বিক্ষুব্ধ’দের উদ্দেশে বার্তা বিজেপির কিছু অংশে যে ক্ষোভ রয়েছে, সেই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই শামীক ভট্টাচার্য বলেন, “দলে কেউ বসে নেই। আর কেউ বসে থাকলেও, বিজেপির পতাকা হাতে নিয়েই বসে আছে। ২৬-এর নির্বাচনে এরাই বুথের দায়িত্বে থাকবে।”

NRC নিয়ে আশ্বাস, তবু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা
সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসে NRC প্রসঙ্গে। সমীক ভট্টাচার্যের কথায়,
“NRC নিয়ে কোনও হিন্দু বা ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই। তারা এই দেশের নাগরিক, নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা অনুপ্রবেশ করে এই দেশকে ধ্বংসের চক্রান্ত করছে, তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“২০২৬-এর নির্বাচনে মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে।”

এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.