রাশিয়ায় মাঝ আকাশে উধাও হয়ে গিয়েছিল আস্ত একটি বিমান । আচমকাই বিমানটি র্যাডারে ধরা পড়ছিল না । কোনো যোগাযোগও করা যাচ্ছিল না বিমানটির সাথে । যুদ্ধ কালীন পরিস্থিতিতে বিমানটির খোঁজ শুরু করেছিল উদ্ধারকারী দল। বিমানটি কোথাও জরুরি অবতরণ করা হয়েছিল নাকি দুর্ঘটনার কবলে পড়েছিল তা নিয়ে চালানো হচ্ছিল খোঁজ।
এবার অবশেষে খোঁজ মিলল রাশিয়ায় আচমকাই উধাও হয়ে যাওয়া বিমানের । হেলিকপ্টার নিয়ে খোঁজ করে , বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে । যাত্রীবাহী বিমানটিতে থাকা কেউই আর জীবিত নেই বলেই আশংকা । তবে কিভাবে বিমানটি গন্তব্যস্থলের কিছুটা আগেই দুর্ঘটনার কবলে পড়ল , তা এখনো জানা যায়নি । চলছে তদন্ত ।
প্রসঙ্গত , রাশিয়ার এই যাত্রীবাহী বিমান, অ্যানটোনভ এএন-২৪ , ৪৩ জন যাত্রীকে নিয়ে উড়ান ভরেছিল । পাইলট ও ক্রু সদস্যও ৭ জন ছিলেন । এদিন সকালে রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে প্রবেশ করার পরই হঠাৎ র্যাডার থেকে আচমকাই গায়েব হয়ে যায় যাত্রীবাহী বিমানটি । জানা গিয়েছে বিমানটি তার গন্তব্য চিনের সীমান্ত লাগোয়া টাইনডায় থেকে মাত্র কিছু কিলোমিটার আগেই অদৃশ্য হয়ে যায় । বিমানটির খোঁজে উদ্ধারকারী দলও পাঠানো হয়েছিল । এবার খোঁজ মিলল বিমানের ধ্বংসাবশেষের। ইতিমধ্যেই বিমানের ধ্বংসাবশেষটি উদ্ধারের কাজ চলছে ।







