নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-যক্ষা দূরীকরণে এবার এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার রাইস মিল অ্যাসোসিয়েশন। ১০ই মে বুধবার খণ্ডঘোষ ব্লকের ৪৫ জন যক্ষা আক্রান্তদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য সামগ্রী। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্তমঞ্চে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার আবেদনে সাড়া দিয়ে তো মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন। বুধবার প্রাথমিক পর্যায়ে এক মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় যক্ষা আক্রান্ত ব্যক্তিদের হাতে। জানা যায় আগামী আরও পাঁচ মাস যক্ষা আক্রান্ত ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। শুধুমাত্র খন্ডঘোষ ব্লক ই নয় জেলার বিভিন্ন ব্লকের যক্ষা আক্রান্তদের হাতে একইভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক। পুষ্টিকর খাদ্য সামগ্রীতে ছিল চাল, মুসুর ডাল, ডিম, সোয়াবিন, সরষের তেল, হরলিক্স বিস্কুট। বুধবারের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অম্বরিশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়।
Read Next
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
October 30, 2026
আবাস যোজনার টাকা নিয়ে প্রশ্ন, সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ! গ্রেফতার বিজেপি কর্মী
Related Articles
Check Also
Close
-
বিকশিত ভারত কেন্দ্রিক সাংবাদিক বৈঠক বিজেপি-রMarch 17, 2024







