জেলা

বাঁকুড়া মেডিক্যালে উত্তেজনা, বিভাগের প্রধান চিকিৎসকের বিরুদ্ধে হুমকি ও গাফিলতির অভিযোগে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

বাঁকুড়া মেডিক্যাল কলেজে ফের উত্তেজনা। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাঃ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে হুমকি, দায়িত্ব এড়িয়ে চলা এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে নামলেন জুনিয়র চিকিৎসকরা।

জুনিয়রদের অভিযোগ, বিভাগপ্রধান দীর্ঘদিন ধরে রোগী না দেখে দায়িত্ব ফেলে রাখছেন। উল্টে জুনিয়রদের উপর চাপ সৃষ্টি করে চলেছেন। এক পিজিটি জানান, “হুমকি দেওয়া হচ্ছে নিয়মিত। মানসিক চাপ এতটাই বেড়েছে যে এক সহকর্মী থেরাপি নিতে বাধ্য হয়েছেন।”

অভিযোগ আরও গুরুতর—চিকিৎসায় গাফিলতির জেরে একাধিক দুর্ঘটনা ঘটছে, যার দায় বর্তাচ্ছে জুনিয়রদের উপর। বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেট-কে।

ইতিমধ্যে হাসপাতাল সুপার ডাঃ অর্পণ কুমার গোস্বামীর নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

জুনিয়রদের দাবি, নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত চিকিৎসককে অবিলম্বে দায়িত্বচ্যুত করতে হবে। না হলে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

পর্যবেক্ষণ:
এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের চিকিৎসামহলে। চিকিৎসা-পরিসেবার স্বচ্ছতা ও সহকর্মীদের মধ্যে বিশ্বাসঘাটকের অভিযোগ নিয়ে এবার নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.