খেলাধুলারাজ্য

ইংলিশ চ্যানেল জয় বাঙালি সাঁতারুর , ২১ বছর বয়সী আফরিন গড়ল ইতিহাস

অবশেষে স্বপ্নপূরণ । ১৪ বছরের অনুশীলনের ফল – সাফল্য । ২১ বছর বয়সী মেদিনীপুরের আফরিন । স্বপ্নপূরণ হয়েছে তার । আফরিন , ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯ টা ৩১ মিনিট নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন । স্বপ্ন পূরণে সময় লেগেছে , মাত্র ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

মেদিনীপুরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা আফরিন জাবি । মেদিনীপুর কলেজেই সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি । সাঁতারু হিসেবে তার ঝুলিতে একাধিক রেকর্ড থাকলেও , তার লক্ষ্য ছিল – ইংলিশ চ্যানেল। অবশেষে সেখানেও বাজিমাত করলেন আফরিন ।

সোমবার শারীরিক পরীক্ষার পর , ভারতীয় সময় অনুযায়ী , মঙ্গলবার সকাল ৭ টা ৪৫ মিনিটে , ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন আফরিন । উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রীস-নেজ পৌঁছান ভারতীয় সময় অনুযায়ী রাত ৯ টা ৩১ মিনিটে । আফরিন ৩৪ কিলোমিটারের এই সাফল্য অর্জন করে নেন মাত্র ১৩ ঘন্টা ৪৫ মিনিটে । উল্লেখ্য , সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে এসে ও এতটা পথ পার করে আফরিন কিছুটা অসুস্থ হয়ে পড়লেও , জানা গেছে বর্তমানে সুস্থ আছেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.