বিনোদন

ঢিলাঢালা পোশাকে ক্যাটরিনা। তাহলে কি কিয়ারা, পরিনীতি এর পর ক্যাটরিনা ‘মা’হতে চলেছেন ?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন আগে কিয়ারা আডভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন চর্চায়। তারা জন্ম দিয়েছেন একটি ফুটফুটে শিশু কন্যার। তারপরেই পরিনীতি চোপড়ার অন্তঃসত্ত্বা হওয়ার কথা শোনা যায়। বর্তমানে একই কারণে চর্চায় এই তারকা দম্পতি। ক্যাটরিনা কইফ নাকি খুব শীঘ্রই মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে বলিউডের বিখ্যাত অভিনেতা ভিকি কৌশলকে ও অভিনেত্রী ক্যাটরিনা কইফ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের বিবাহের প্রায় চার বছর হতে চলল।

গত প্রায় দু’বছর ধরে সিনেমার জগৎ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্ত বিভিন্ন অনুষ্ঠানে,তীর্থস্থানে দেখা গিয়েছে তাঁকে। জানা গেছে, ২০২৫ সালেই নাকি আসছেন তারকা দম্পতির সন্তান।

গত বছর অম্বানী-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনাকে দেখা যায়, যেখানে তার পোশাক ও হাঁটাচলা দেখে ভক্তরা ভেবেছিলেন তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু সম্প্রতি মুম্বইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যায় যেখানে, ক্যাটরিনা সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট পরেছিলেন। এই পোশাক দেখে সোস্যাল মিডিয়াতে ঝড় ওঠে। ভক্তরা অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেন।

সম্প্রতি সোস্যাল মিডিয়াতে এই তারকা দম্পতির ছবি দিয়ে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে লেখা হয়, “আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।” এই পোস্টটি নিয়ে তারকা দম্পতি কোনো আপত্তি জানানি এবং এটাকে জল্পনা বলেও জানাননি। কিন্ত এটি জল্পনা হোক বা সত্যি, ভক্তরা বেজায় খুশী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.