বিনোদন

হাসি-ঠাট্টা আর কোর্টরুম লড়াই নিয়ে ফিরছে ‘জলি এলএলবি ৩’, টিজার ১২ আগস্ট

‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর সাফল্যের পর বড়োপর্দায় আসছে বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ‘জলি এলএলবি ৩’। এবার মুখোমুখি হচ্ছেন দুই ‘জলি’ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। আর তাঁদের তর্ক-বিতর্ক, আইনি লড়াই আর কৌতুকের মিশেলে জমে উঠবে কোর্টরুম ড্রামা। পরিচালনার দায়িত্বে রয়েছেন আগের দুই ছবিরই স্রষ্টা সুভাষ কাপুর।

ছবিটি প্রথমে গান্ধী জয়ন্তী (২ অক্টোবর ২০২৫) মুক্তির সম্ভাবনা থাকলেও, একই দিনে ‘কান্তারা ২’-এর মুক্তির কারণে ঝুঁকি নিতে চাননি নির্মাতারা। শেষমেশ নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ মুক্তি পাবে ‘জলি এলএলবি ৩’। এর আগে ১২ আগস্ট আসছে ছবির অফিসিয়াল টিজার। ইতিমধ্যেই প্রকাশিত ঘোষণাপ্রোমোতে দেখা গিয়েছে বিচারপতি ত্রিপাঠি (সৌরভ শুক্লা)-কে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, তবে এবার দ্বিগুণ চাপে একসঙ্গে দুই জলিকে সামলানোর চ্যালেঞ্জে। “এতদিন এক জলিকে সামলানোই ছিল চ্যালেঞ্জ, এখন দুই জলি একসঙ্গে? আমি কি সার্কাস চালাচ্ছি?” এই সংলাপেই স্পষ্ট, হাসি ও নাটকের মাত্রা বাড়ছে বহুগুণে।

‘জলি এলএলবি’ সিরিজ বরাবরই কেবল হাস্যরস নয়, সমাজব্যবস্থার ফাঁকফোকর, আইনের জটিলতা ও সাধারণ মানুষের ন্যায়ের লড়াই তুলে ধরেছে। নতুন ছবিতে স্ট্রিট-স্মার্ট, ফিল্মি ডায়ালগে ভরপুর এক জলি এবং সরল অথচ বুদ্ধিদীপ্ত আরেক জলি মুখোমুখি হবে আদালতে। প্রযোজনা সংস্থার দাবি, জাতীয় ছুটির দিন না হলেও ১৯ সেপ্টেম্বর থেকে ছবিটি দর্শকদের হলে টানবে নিশ্চিতভাবেই। দীর্ঘ প্রস্তুতি, পরিপূর্ণ স্ক্রিপ্ট এবং দুই প্রধান অভিনেতার পুরনো রসায়ন মিলিয়ে এই তৃতীয় কিস্তি হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রতীক্ষিত কামব্যাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.