বছর ঘুরলেই রাজ্যে ২৬ শের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটের ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কোনো রাজনৈতিক দল। এরইমধ্যে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেললেন বারাসাতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশংসায় পঞ্চ মুখ হতে দেখা গেল।
আসন্ন নির্বাচনের আগে শাসক থেকে শুরু করে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি একের পর এক কর্মসূচি করে চলেছে। যেই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার সেরকমই এক কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য উঠে এলো বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর মুখে। সম্প্রতি ‘কন্যা সুরক্ষা যাত্রা’য় এসে অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ‘বসন্তের কোকিল’ বলে আক্রমণ ছুঁড়ে দেন। সেই প্রসঙ্গ উঠতেই শুভেন্দুকে নিয়ে নরম সুর শোনা গেল বারাসাতের বিধায়কের গলায়। পাশাপাশি তাঁর মুখে বিরোধী দলনেতাকে নিয়ে ভূয়সী প্রশংসায় করতে শোনা যায়। যেই মন্তব্যের জেরে ব্যাপক অস্বস্তিতে পরেছে ঘাসফুল শিবির।
এপ্রসঙ্গে বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, “শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক ভাল। ও আমাকে খুব ভালবাসে। আমি যে পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ, সেটা ও-ই বলেছে। আমি সবার সঙ্গেই হেসে-খেলে কথা বলি। দেবও একইভাবে চলে। শুভেন্দু আমার ব্যক্তিগত ইমেজ নিয়ে যা বলেছে, সেটা ওর সার্টিফিকেট কি না, বলতে পারব না। শুধু ও কেন, ৩৫ জনের নাম থাকতে পারে। আমি না দাঁড়ালে ৪০ জনেরও নাম উঠতে পারে। সময় হলে দেখা যাবে।”







