অভিষেক ব্যানার্জির মুখে উপদলীয় কাজ নিয়ে কড়া বার্তা ! কি ভিত্তিতে , কারা কমিটি গঠন করছে সবদিকেই নজর তৃণমুল সাংসদের । উত্তর দিনাজপুর , বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে সোমবার ক্যামাক স্ট্রিটে বসে বৈঠক । সেই বৈঠকেই উপদলীয় কাজ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ।
জানা গিয়েছে , সোমবারের বৈঠকে তিনটি জেলা থেকে মোট ১০ জন বিধায়ক ডাক পেয়েছিলেন । পাশাপাশি জেলা সভাপতি ও শীর্ষ স্তরের নেতৃত্বদেরও আমন্ত্রণ জানানো হয় ।
জানা গিয়েছে, অভিষেক এদিন উত্তর দিনাজপুরের নেতৃত্তদের সাথে বৈঠকে দলে নিজের লোক নিয়ে কমিটি গঠনে কড়া বার্তা দেন। স্পষ্টত জানিয়ে দেন , শীর্ষ নেতৃত্বই কমিটি গঠন করবে। পাশাপাশি কোনো নেতা কোনো বিতর্ক বা মামলায় অভিযুক্ত থাকলে জেলা কমিটিতে তাদের কোনো স্থান দেওয়া হবে না। প্রসঙ্গত , তিনি এদিন বলে দেন , দলের প্রতি যারা দায়বদ্ধ, সেই সব নেতাদেরই এবার সামনে এগিয়ে নিয়ে আসা হবে ।
উল্লেখ্য, গতবছরের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী পরাজিত হয়েছিলেন রায়গঞ্জ থেকে। সেই নিয়েও সোমবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। যার ফলে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কার্যত দলের রদবদলের কথাই ভাবছেন বলে খবর।







