ছত্তিশগড়ের বাসিন্দা মণীশের ফোন নম্বরে ফোন বিরাট কোহলির ! বিরাট কথাও বলেন তার সঙ্গে ! রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছত্তিশগড়ের মণীশ। কিন্তু কি এমন হলো , যে বিরাট কোহলি ফোন করলেন তাকে ? শুধু বিরাট নয় , কথা হয় সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার এ বি ডি আর সঙ্গেও !
জানা গিয়েছে , ছত্তিশগড়ের গারিয়াবাঁদ জেলার মাডাগাঁও গ্রামের বাসিন্দা মণীশ । রীতিমতো বিস্ময়কর অভিজ্ঞতা তার । জানা গিয়েছে, দোকান থেকে একটি সিম কেনেন মণীশ । তারপর , সেই নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করতেই দেখেন , প্রোফাইলের ডিপিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের ছবি।
মণীশ এবং তার বন্ধু ভেবেছিলেন এটি হয়তো কোনো সিস্টেমের ত্রুটি। কিন্তু কিছু সময়ের মধ্যেই , তার ফোন নম্বরে কল আসতে থাকে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, যশ দয়ালদের । অবাক হয়ে যান মণীশ ।
মণীশের বন্ধু খেমরাজের কথায়, “জীবনে ভাবিনি আমাদের গ্রাম থেকে বসে বিরাট কোহলির সঙ্গে কথা বলব। এবি ডিভিলিয়ার্স যখন ফোন করলেন, ইংরেজিতে কথা বলছিলেন, একটা কথাও বুঝিনি, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম।” তবে প্রথমে মণীশ এবং খেমরাজ ভেবেছিলেন প্রাঙ্ক করে কেউ হয়তো বিরাটদের নাম নিয়ে ফোন করছে । কিন্তু তারপর ফোন আসে খোদ রজত পতিদারের । তিনি মণীশকে অনুরোধ করেন, “ভাই, দয়া করে আমার সিম ফেরত দিন”।
রজত পাতিদার এবিষয়ে মধ্যপ্রদেশ সাইবার সেলকেও জানান যে অন্য কেউ তাঁর পুরনো নম্বরটি ব্যবহার করছে । তারপর পুলিশ মণীশের সঙ্গে কথা বলে , তার সম্মতিতে সিমটি রজতকে ফেরত দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , এই ঘটনায় কারও কোনো দোষ ছিল না, নিয়মমাফিক টেলিকম প্রক্রিয়ার ফলেই এই ঘটনা । তবে এসবের মাঝেই আকাশে হাতছানি দেন মণীশরা । কথা হয় কিংবদন্তি বিরাট – ডিভিলিয়ার্ডদের সাথে ।







