নিজস্ব সংবাদদাতা : এই বছরে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। ইতিমধ্যে দেশের সংবাদমাধ্যমগুলোর তরফে আরম্ভ হয়ে গিয়েছে জনমত সমীক্ষা। ছত্তিশগড়কে কেন্দ্র করে এবিপিসি ভোটারের সমীক্ষায় গেরুয় দলের প্রতি দেওয়া হয়েছে অশনি সংকেত। সমীক্ষায় উঠে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে বিরোধী নেতাদের।
কর্ণাটক, মধ্যপ্রদেশে বিজেপির অন্দরে কিছু ক্ষেত্রে কোন্দল রয়েছে। দলের ভিতর মনোমালিন্যের খবর পশ্চিমবঙ্গেও রয়েছে বলেও সূত্রের খবর। আবার অন্যদিকে, দোরগোড়ায় মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বহু ক্ষেত্রে শোনা যাচ্ছে, মধ্যপ্রদেশে কোন্দল এতটাই বেড়েছে যে, বহু নেতা পার্টি ছাড়ার হুমকি দিয়েছেন।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর থেকে বেশি পছন্দ নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে রাহুলের চেয়ে ৪০ বেশি পয়েন্টে এগিয়ে মোদী। মোট উত্তরদাতার ৬২ শতাংশ বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধী পেয়েছেন উত্তরদাতাদের ১৯ শতাংশের সমর্থন। এছাড়া অরবিন্দ কেজরিওয়াল ৫ শতাংশ সমর্থন পেয়ে রয়েছেন রাহুল গান্ধীর পিছনে।







