বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন ধনুষ ও ম্রুণাল। সত্যি কি চার হাত এক হতে চলেছে?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন আগেই চর্চায় এসেছিলেন দক্ষিণী অভিনেতা ধনুষ। অভিনেতা নাকি প্রেম করছেন ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে, এমনটাই উঠেছিল জল্পনা। ধনুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিখ্যাত দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্তের সাথে। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে, খুব বেশি দিন হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের ভক্তরা বলছেন ম্রুণালের সঙ্গে নাকি প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন ধনুষ। এবার সেই জল্পনার জবাব দিলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে তদের দুজনকে একসাথে দেখা গিয়েছে। এমনকী তাদের প্রায়শই একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গিয়েছে। তাহলে কি সত্যিই তাদের চার হাত এক হতে চলেছে? এমনটাই প্রশ্ন উঠছে ভক্তদের মনে।

ম্রুণাল অবশ্য বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে খুবই ওয়াকিবহাল। তবে এই গুঞ্জনের জবাবে অভিনেত্রী জানান, “ধনুষ আমার খুবই ভাল বন্ধু। বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই।”কিন্তু অপর দিকে সম্প্রতি অভিনেত্রী , ধনুষের দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন। তাই অনেকেই মনে করছেন অভিনেতা ও অভিনেত্রী দুজনেই আপাতত কোনো কিছুই সামনে আনতে চাইছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.