জেলারাজনীতি

ইভিএমে বিজেপির প্রতীকে সাদা টেপ ! বিস্ফোরক অভিযোগ ফলতায়

চলছে দ্বিতীয় দফার ভোট । আর এদিন সকাল থেকেই একদম অ্যাকশন মোডে , দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মা । ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে হয় , তা পরিদর্শন করতেই , অজয় পাল শর্মার কনভয় সকাল থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে । তবে এসবের মাঝেই বিস্ফোরক অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে । ফলতার বিজেপি প্রার্থী , দেবাংশু পন্ডার অভিযোগ , ইভিএমে বিজেপির প্রতীকের ওপর সাঁটিয়ে দেওয়া হয়েছে টেপ ! উল্লেখ্য , নির্বাচন কমিশনের তরফে , ইতিমধ্যেই এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে , পাশাপাশি চাওয়া হয়েছে রিপোর্টও।

ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপরে সাদা টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবেই এই টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী । তিনি এই ঘটনার অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের দিকেই। উল্লেখ্য , এই ঘটনাকে কেন্দ্র করে , বিজেপির তরফে ফলতায় পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে। পাশাপাশি বুথের বাইরে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভও দেখান।

সূত্রের খবর , ইভিএমে সাদা টেপ সাঁটিয়ে রাখার অভিযোগ সামনে আসতেই , বদল করা হয়েছে ইভিএম। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো , তা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.