অফবিট

ধনতেরাস কবে—১৮ না ১৯ অক্টোবর? দেখে নিন সোনা-রুপো কেনার সঠিক শুভ মুহূর্ত!

দীপাবলি উৎসবের সূচনা হয় ধনতেরাস দিয়ে। এই দিনটিকে হিন্দু ধর্মে ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে ধন-সম্পদের দেবতা কুবের ও মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সৌভাগ্য, অর্থলাভ ও স্থিতি আসে।

তবে এবার ২০২৫ সালে ধনতেরাসের তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে—কারণ ত্রয়োদশী তিথি পড়ছে দুই দিনে: ১৮ এবং ১৯ অক্টোবর।

ধনতেরাস ২০২৫: কোন দিনে পালন হবে?

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে
১৮ অক্টোবর, শনিবার দুপুর ১২টা ১৮ মিনিটে,
এবং চলবে ১৯ অক্টোবর, রবিবার দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত।

জ্যোতিষীদের মতে, প্রদোষ কালের কারণে ধনতেরাস ১৮ অক্টোবর, শনিবার পালন করা হবে।

ধনতেরাসের শুভ যোগ :-

এই বছর ধনতেরাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে, যা এই দিনটিকে আরও পবিত্র করে তুলবে—

ব্রহ্ম যোগ: সকাল থেকে দুপুর ১টা ৪৮ মিনিট পর্যন্ত

পূর্বফাল্গুনী নক্ষত্র: সকাল থেকে বিকেল ৩টা ৪১ মিনিট পর্যন্ত

এরপর শুরু হবে উত্তরফাল্গুনী নক্ষত্র

পাশাপাশি থাকবে বুধাদিত্য যোগ ও কালকাশ যোগ, যা আর্থিক স্থিতি ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।

ধনতেরাস পুজোর শুভ সময় (Puja Muhurat)

প্রধান পূজার সময়: সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত

প্রদোষ কাল: বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত

বৃষভ কাল: সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত

ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪টা ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট

অভিজিৎ মুহূর্ত: সকাল ১১টা ৪৩ মিনিট থেকে ১২টা ২৯ মিনিট

এই সময়গুলির মধ্যে পূজা বা কেনাকাটা করা শুভ বলে মনে করা হয়।

সোনা ও রুপো কেনার শুভ সময় :-

ধনতেরাসে সোনা, রুপো, বাসনপত্র, ঝাড়ু, যানবাহন বা নতুন জিনিস কেনা শুভ মনে করা হয়।
এই বছর ধনলাভ ও ক্রয়ের জন্য শুভ সময় হচ্ছে—

১৯ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিট থেকে সকাল ৬টা ২৬ মিনিট পর্যন্ত

১৯ অক্টোবর সকাল ৬টা ২৬ মিনিট থেকে দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.