সূর্যোদয়ের দেশ জাপানকে উন্নত দেশ হিসেবেই গণ্য করা হয় । তবে সেদেশে বিনা কারণেই বছরে লক্ষ লক্ষ মানুষ গায়েব হয়ে যান! সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই তথ্য , যেখানে জানা যাচ্ছে সত্যিই জাপান থেকে স্বইচ্ছায় লক্ষাধিক মানুষ হারিয়ে যাচ্ছেন । কিন্তু কেনো ? কারো হয়তো প্রচুর ঋণের চাপ, কেউ হয়তো আবার হতাশাগ্রস্ত হয়ে শেষ করতে চান নিজেকে । কিন্তু দেশের আইন, প্রশাসনের চোখের সামনে দিয়ে এভাবে হারিয়ে যাওয়া সম্ভব ?
আপনারা হয়তো জানেন না , কিন্তু জাপানে অর্থের বিনিময়ে উধাও হওয়ার পাসপোর্ট পাওয়া যায় । বা কেউ যদি চান নিজেকে গায়েব করাতে , তাহলে তাও সম্ভব জাপানে । জাপানে বেশ কিছু সংস্থা এই ধরনের ব্যক্তিদের দিকে হাত বাড়িয়ে দেন সাহায্যের জন্য। এই সংস্থাগুলি ব্যক্তিদের হারিয়ে যেতে সাহায্য করেন । জাপানে , যারা এমন হারিয়ে যেতে চান, তাদের বলা হয় ‘জোহাৎসু’।
এবং যে সব সংস্থা এই সব ব্যক্তিদের হারিয়ে যেতে সাহায্য করে, তারা হলো ‘ইয়োনিগেয়া’। ইংরেজিত ‘নাইট মুভার্স’ । জাপানে কোনো ব্যক্তি যদি উধাও হতে চান , তাহলে কীভাবে উধাও হবেন, কতদিনের জন্য উধাও হবেন , এবং তাতে কত টাকা খরচ হবে ‘নাইট মুভার্স’ , সেই সব হিসাবই দেখে । এই সংস্থাগুলি , ওইসব ব্যক্তিদের নতুন পরিচয়পত্রও তৈরি করে দেয় ।







