বিনোদন

মানসিক অত্যাচারের পর নিজের মাসীকে বিয়ে করার প্রস্তাব, অভিনেতার বিস্ফোরক মন্তব্যে সোরগোল বলিপাড়ায়

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। কিন্তু সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান ও তার পরিবার রয়েছেন বিতর্কের মুখে। অনুগামীদের মনে এখন একটাই প্রশ্ন, তিনি কি আদেও ‘মিস্টার পারফেকশনিস্ট’?

বিগত কয়েকদিন ধরেই চর্চায় আছেন আমির খানের ভাই তথা‘মেলা’ সিনেমার অভিনেতা ফয়জল খান। বছর খানেক ধরে সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে নিজের দাদার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন ফয়জল। তার জেরেই বলিপাড়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে দুই ভাইয়ের মধ্যে। ফয়জল কখনও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করেন, আবার কখনও আমিরের অবৈধ সম্পর্ক এবং অবৈধ সন্তানের দাবি করেন। কিন্তু তিনি এবার আরও বড় অভিযোগ আনলেন পরিবারের বিরুদ্ধে।

সম্প্রতি সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, “নিজের মাসির সঙ্গে বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার। উনি সম্পর্কে আমার মায়ের বোন। আমি ওই বিয়ে করতে চাইনি তাই তখন থেকেই গোটা পরিবারের রাগ আমার উপর। ওরা আমার উপর চাপ সৃষ্টি করছিল যাতে আমি বাধ্য হয়ে আমার মাসিকে বিয়ে করি। আমি তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর বিয়েতে কোনও উৎসাহও ছিল না আমার। ওই ঘটনা নিয়ে পরিবারে মারাত্মক ঝামেলা হয়েছিল। এরপরই আমি পরিবারের থেকে দূরত্ব বজায় রেখে আলাদা থাকা শুরু করলাম। কারণ পরিবারের কারও সঙ্গে দেখা হলেই ওই বিয়ে নিয়ে আমার সঙ্গে কথা হত আর আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যেত। আর আমি একদম ঝামেলা, বাকবিতণ্ডা এসব পছন্দ করি না। নিজের মাসির সঙ্গে বিয়েতে আপত্তি তুলেছিলাম বলে আমার মা-ও আমার উপর রেগে গিয়েছিলেন।”

তিনি ২০০২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এপ্রসঙ্গে তিনি জানান, “সেবছর জানুয়ারি মাসে একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। আর আগস্টেই আমরা বিয়ে করে নিয়েছিলাম। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসে আমাদের বিচ্ছেদ হয়। আর ডিভোর্সের পর থেকেই মাসিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আমার পরিবার। সেসময়ে আমাদের পারিবারের গল্প নিয়ে আমি একটা চিঠি লিখেছিলাম। আমার বড়দিদি নিখাতের তিনবার বিয়ে হয়। রিনা দত্তের সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমির জেসিকা নামের এক সাংবাদিকের সঙ্গে পরকীয়ায় জড়ায়। ওদের এক অবৈধ সন্তানও রয়েছে। আমির আবার সেসময়ে কিরণ রাওয়ের সঙ্গে লিভ ইন করছিল। এইসমস্ত কথা চিঠিতে লেখায় ওরা আমার উপর ক্ষেপে গিয়েছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.