অপেক্ষার অবসান। অবশেষে মায়ের গ্রাম দিয়েও চলবে ট্রেন। জয়রামবাটিতে শেষ লাইন পাতার কাজ , প্রায় শেষ স্টেশন তৈরির কাজও । মায়ের গ্রামে চলছে ট্রেন চলার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি । যার ফলে সহজ হয়ে উঠবে , পূর্ন্যাথীদের যাত্রাও । সহজেই এবার পৌঁছে যাওয়া যাবে জয়রামবাটিতে । পুরোনো ইতিহাস ঘাটলে জানা যায় , আগে সারদা মা , জয়রামবাটি থেকে কলকাতায় রামকৃষ্ণের কাছে আসার জন্য ট্রেনে চড়েই আসতেন, কিন্তু তার জন্য তাঁকে ৪০ কিলোমিটার পথ আগে পাড়ি দিতে হতো গরুর গাড়ি করে । গরুর গাড়ি করে , সারদা মা পৌঁছাতেন বিষ্ণুপুরে । তারপর বিষ্ণুপুর থেকে ট্রেনে করে কলকাতায় আসতেন মা সারদা ।
তবে এবার আর কলকাতায় আসার জন্য জয়রামবাটি থেকে বিষ্ণুপুর গিয়ে ট্রেন ধরতে হবে না কাউকে , জয়রামবাটির ওপর দিয়েই ছুটবে রেল । জানা গেছে , সম্প্রতি জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে রেল । পাশাপাশি আরও জানা গেছে , মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে জয়রামবাটির স্টেশন।
সূত্রের খবর , কিছু ছোটখাটো কাজ সম্পন্ন হয়ে গেলেই , খুব শীঘ্রই জয়রামবাটি পর্যন্ত রেল ব্যবস্থা সম্প্রসারিত করা হবে। আর এই মায়ের গ্রামে , রেল মারফত যোগাযোগ ব্যবস্থা শুরু হওয়ার খবরে ,খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জয়রামবাটি মাতৃ মন্দির কর্তৃপক্ষ। তাঁদের দাবি, সারা বছরই বহু পর্যটক মায়ের মন্দিরে আসেন। এতদিন পর্যন্ত রেল ব্যবস্থা না থাকায় , যে পরিমাণ সমস্যার মুখে পড়তে হতো , এবার তার থেকে মুক্তি পাওয়া যাবে । এছাড়াও আর্থ সামাজিক পরিবেশেরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।







