কলকাতা

কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ: হিসাব না দিলে মিলবে না দুর্গাপুজোর অনুদান

এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে স্পষ্ট বার্তা দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, যে সমস্ত পুজো কমিটি গত বছরের সরকারি অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে, কেবল তারাই এবছর অনুদান পাবেন। যাঁরা হিসাব দেননি, তাঁদের জন্য আর কোনও অনুদান নয়।

বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “যাঁরা খরচের হিসেব দেননি, তাঁরা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন।” ফলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, যে সমস্ত কমিটি ইতিমধ্যেই হিসাবপত্র জমা দিয়েছে, তাদের অনুদান পেতে কোনও বাধা থাকবে না।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়, গত বছর কলকাতা পুলিশ এলাকার মোট ২,৮৭৬টি পুজো কমিটি অনুদান পেয়েছিল এবং প্রত্যেকেই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে। গোটা রাজ্যে মোট ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছিল, যার মধ্যে ৪১,৭৯২টি কমিটি ইতিমধ্যেই হিসাবপত্র জমা দিয়েছে। তবে শিলিগুড়ির ৩টি পুজো কমিটি এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি।

ফলে আদালতের নির্দেশ স্পষ্ট— হিসাব না দিলে অনুদান নয়। যে সমস্ত পুজো কমিটি গত বছরের অনুদানের খরচের হিসেব দেয়নি, তাদের এবছর বাদ দিয়ে অনুদান বিতরণ করা হবে।

অর্থাৎ, রাজ্যজুড়ে হাজার হাজার পুজো কমিটি যেমন নির্ভার, তেমনই কয়েকটি কমিটির সামনে তৈরি হয়েছে অনুদান হারানোর বড়সড় আশঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.