রাজ্য

“মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাকে ভোটের দায়িত্ব না দেওয়ায়”, ফের একবার নিজের ফেসবুক পোস্টে গোষ্ঠীকোন্দল উসকে দিলেন বলাগড়ের বিধায়ক

২৪এর লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এখনো পর্যন্ত কমেনি ভোট নিয়ে রাজনৈতিক তরজা। পাশাপাশি চলছে ভোটের ফলাফল নিয়ে কাটাছেরা। এবার সেই আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বলাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। সেই পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরী হল রাজনৈতিক মহলে।

বলাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে জড়িত আছে অনেক ইতিহাস। তবে এখন সেই সব অতীত। বর্তমানে তিনি একজন পোড় খাওয়া রাজনৈতিক নেতা। এমনকি বলা যায় তিনি একজন তৃণমূলের স্বচ্ছ ও মানুষের প্রতি দয়বদ্ধ বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা করে তাকে এই বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব তিনি নিষ্ঠা করে পালন করে চলেছেন। তবে তারপরেও ২৪ এর নির্বাচনের প্রাক্কালে তার এলাকায় স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতের মিল ঘটেনি।

হুগলির লোকসভা কেন্দ্রের মধ্যেই পরছে বলাগড় বিধানসভা কেন্দ্র। এবার সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই রাজনৈতিক দলের হেভি ওয়েট তারকা প্রার্থীর মধ্যে। তবে ঘাসফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন তারকা প্রার্থী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। তবে হুগলি লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেও। বলাগর বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক পরিমাণ ভোটে লিড পেয়েছে বিজেপি। তাই বলাই যায় ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর ভোটের মার্জিন অনেকটাই কমেছে।

লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর দু দিন পেরোতে না পেরেতেই সোশ্যাল মিডিয়ার চাঞ্চল্যকর পোস্ট করল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এখানেই তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। তাই তৃণমূলের সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় নেতৃত্বের উপর।

ফলাফল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “মাননীয়া দিদি মমতা ব্যানার্জীকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ এই জন্য যে উনি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আমাকে ২৪শের লোক সভার নির্বাচনী লড়াই থেকে দূরে সরিয়ে রেখে ছিলেন।

দিদি জানতেন অন্য অপর কেউ নয়, তৃনমুলকে হারিয়ে দেবে বলাগড় বিধানসভার অভিশাপ শনি রাহু কেতু-আর বিষাক্ত মা মনসা। এটা না করে যে তাদের আর কোন উপায় ছিলনা । বছর বছর ধরে এরা যা অবৈধ অন্যায় উপার্জন করেছে বিজেপিকে সন্তষ্ট না করলে, বিজেপি ক্ষমতায় এলে এদের তিহার না হোক আলিপুর জেলে যেতেই হতো । স্থান হোত কুন্তল শান্তনুর পাশের সেলে। তাই তাঁরা নিজে বাঁচার জন্য- বিজেপির প্রার্থীকে জেতাবার জন্য যা যা করবার তা করেছে ।

এই দুষ্ট চতুষ্টয় বলাগড়কে জোকের মত চুষে ছিবড়ে করে দিয়েছে । এরাই তৃনমূল দলটাকে শেষ করে দেবে সেই ষড়যন্ত্র করছে। দিদি মমতা ব্যানার্জী দুঃস্থ মানুষের জন্য ৬৩টি জনহিতকর প্রকল্প করেছেন । তা স্বত্বেও সেই মানুষ মাত্র এদের জন্যই আজ তৃনমূলের বিরুদ্ধে চলে গেছে।

এরা আমাকে সহ্য করতে পারেনা। আমি যা কাজ করি তা নিয়ে বার বার পত্র পত্রিকায় সংবাদ হয়েছে। তা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না।মোদ্দা কথা এটাই আমি কোনও অন্যায় সহ্য করিনা। যে কারনে বলাগড়ে আমার নামই হয়ে গেছে এম এল এ ফাটাকেষ্ট !

আর এরা? এদের চাকরী নেই ব্যবসা নেই, আছে শুধু পার্টি। তা দিয়েই এদের ইহ জীবনের যা কিছু সুখ ভোগ প্রাপ্তি । তাই নিয়ে এদের সঙ্গে আমার মত বিরোধ । দিদি দূরদর্শী রাজনৈতিক নেত্রী, তিনি বুঝেছিলেন, এদের কর্মকান্ডে বলাগড়ে রচনা ব্যানার্জী হেরে যাবে-! ওঁরা সেই হারের দায় দোষ সব চাপিয়ে দেবে আমার উপরে। তাই তিনি বাধ্য হয়ে বলেছিলেন আমাকে- “আপনি সরে থাকুন, ওঁদের নির্বাচন করতে দিন”। এটা না করে তো দিদির কোনও উপায়ও ছিলনা। বলাগড়ে এরা ছাড়া আর যে তেমন কোন নেতাও নেই। দীর্ঘ বছর ধরে অতি পরিকল্পিত ভাবে সৎ জনদরদী তেমন কাউকেই এরা দলের সামনের সারিতে- নেতৃত্ব পদে আসতেই দেয়নি।

ভেবে দেখেছিলেন দিদি মমতা ব্যানার্জী, ওদের হাতে নির্বাচনের দায়িত্ব থাকলে দলের হার জিতের জন্য আর আমাকে দোষারোপ করতে পারবে না। সেই জন্যই দিদি আমাকে নির্বাচন থেকে সরে থাকার আদেশ দিয়েছিলেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য আমি দিদি মমতা ব্যানার্জীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।”

বলা যায় হুগলী লোকসভা তৃণমূল জিতলেও, এই লোকসভার অন্তর্গত বলাগড় বিধানসভায় পিছিয়ে তৃণমূল। যার জেরেই সরব বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.