বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেকের ক্ষেত্রে এই বিতর্ক ও জল্পনাই হয়ে ওঠে তাদের জন্য চর্চার চাবি কাঠি। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। তিনি এমনই একজন পরিচালক যার সিনেমার এক ঝলকই বিতর্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। তার দৃষ্টিকোণ ও বক্তব্যই সৃষ্টি করে নানান বিতর্কের। তিনি হলেন ‘দি কাশ্মীর ফাইলস’সিনেমার পরিচালক বিবেক আগ্নিহোত্রী।
আর দুই দিন পর অর্থাৎ ৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ফাইলস ট্রিলজির শেষ ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। সেই কাজেই ব্যস্ত পরিচালক সহ সকলে। এবার নাকি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে পরিচালক বিবেক আগ্নিহোত্রীকে কেউ প্রাণনাশের হুমকি দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক আগ্নিহোত্রী বলেন, “আমার স্ত্রী, সন্তান নিয়ে একটা পরিবার আছে। আমি আমার পরিবার নিয়ে ঠিক যতটা চিন্তিত ততটাই আমার দেশের পরিস্থিতি নিয়ে। আমাদের দেশের আমাদের সমস্যা হল এদেশে আমাদের সামাজিক-রাজনৈতিক ছবি তৈরির ইতিহাস রয়েছে। বহু আমি পরিচালকই এই ধরনের ছবি বানিয়েছেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এরকম ইতিহাসনির্ভর ছবি বানানোই মুশকিল হয়ে পড়েছে। কজন আর সত্যিটা দেখানোর সাহস রাখেন? আমাদের ভারতীয় বিনোদুনিয়ার ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। আমিও সেভাবেই একটা সত্যি ঘটনা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমার ছবিকে কেন প্রোপাগান্ডা ছবি বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। শুধু তাই নয় এই ছবি বানানোর জন্য আমাকে রীতিমতো প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”







