নিজস্ব সংবাদদাতা : বাচ্চাদের খাবার লুঠ করে খেয়ে ছড়িয়ে নষ্ট করলো হাতির দল।হাতির তান্ডব অব্যাহত ঝাড়গ্রামে।খাবারের সন্ধানে হাতির দল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর লুঠপাট চালাচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের গিরা প্রাইমারী স্কুলে খাবারের সন্ধানে তান্ডব চালাল এবার। মিড ডে মিলের চাল খেয়ে ছড়িয়ে নষ্ট করে। পুকুরিয়ার ঢোলকাট এলাকায়
প্রনবানন্দ প্রাথমিক বিদ্যালয়েরও রান্নাঘরের দরজা ভাঙে হাতি।
অনেকের বাড়ি ও দোকান ভাঙচুর করে লুঠপাট চালায় হাতি।
জাম্বনী ব্লকের গদরা এলাকায় একাধিক বাড়ি ভাঙে ধানের বিজতলা খেয়েও নষ্ট করে।
যদিও এত কিছুর পরও বনদফতর উদাসীন বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। ক্ষতিপূরণ তো দূরঅস্ত। হুলাপার্টিও কাজ বন্ধ করায় আরো সমস্যায় সাধারন মানুষ।







