নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম শহরের মূল রাস্তা ৫নং রাজ্য সড়ক। সেই রাস্তার ফুটপাত দখল করে চলছে মেলা। সামনে পিছনে দুটো হাই স্কুল। যেখানে প্রায় ২৫০০ হাজার স্টুডেন্ট যাতায়াত করে। সাথে তাদের অভিবাবকরা। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তবু কারো হেলদোল নেই। জানজটে নাজেহাল সাধারন মানুষ। স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের অভিভাবকরা।
আগে মাঠের মধ্যে বাজার বসলেও কি ভাবে তা রাস্তার উপর উঠে আসে তা জানা নেই কারোর। রাস্তার উপর না হয়ে অন্যত্র হলে ভালো হয় বলে বক্তব্য সবার।
স্কুলের অভিবাবকরা রীতি মতো আতঙ্কিত। মেন রাস্তায় ফুটপাত বলে কিছু নেই। রাস্তার উপর গাড়ি,সাইকেল দাঁড় কারাতে হচ্ছে। স্কুলের গেটও দখল করে আছে দোকান। ফলে চরম সমস্যা আর আতঙ্কে দিন কাটাচ্ছে অভিবাবকরা। তাদের দাবি মেন রোড কে খালি রেখে ফাঁকা যায়গায় মেলা হোক। সোসাল মিডিয়াতেও এভাবে রাস্তা আটকে মেলা ও তার ফলে দূর্ঘটনার আশঙ্কা করে মেলা অন্যত্র সরানোর দাবি তোলা হয়েছে। আবার হয়ত বড় কোনো ঘটনা ঘটলে তখন হয়ত ব্যাবস্থা নেবে প্রশাসন। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল অবস্থা ৫নং রাজ্য সড়কের শহরের মূল অংশের। কোন নিয়মে ফুটপাত দখল করে শহরের মূল রাস্তায় রাজ্য সড়কএর উপর মেলা হচ্ছে তা নিয়ে সরকারি আধিকারিক রা মুখ খুলতে নারাজ।







