জেলা

তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন

আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’ই ব্লকে দেওয়াল লিখন শুরু হল। মেমারি দু’ই ব্লকের অধীনে বোহার দু’নম্বর অঞ্চলের অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল প্রধানের উদ্যোগে পূর্ব বর্ধমান ও দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন হলো শুক্রবার।

বোহার দু’নম্বর অঞ্চলের কৃষ্ণ বাটি ,চক বলরাম, কাশিপুর সহ বিভিন্ন গ্রামে তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাঝি, সদস্য পুলক সরেন, রাজা পাল, আহমদ মিয়া সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.